চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন নেই, টেস্ট দলে প্রথমবার তানজিম সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটে নেই পেসার তাসকিন আহমেদ। নতুন মুখ পেসার তানজিম হাসান সাকিব।

নেতৃত্বে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। চোটে থাকায় তার পরিবর্তে আগের টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এ সিরিজে মিরাজ থাকছেন শান্তর ডেপুটি হিসেবে। প্রথমবার দীর্ঘ ফরম্যাটের দলে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। বাংলাদেশের হয়ে ২৮টি সাদা বলের ম্যাচে খেলেছেন তিনি।

বাংলাদেশের হয়ে আগে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলেছেন তানজিম। ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক ২২ বর্ষী পেসারের। ১০ ওয়ানডেতে ১৩ উইকেট নেয়ার পাশাপাশি ১৮ টি-টুয়েন্টিতে ২৪ উইকেট নিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নেই পেসার তাসকিন আহমেদ। পিএসএলে খেলতে লিটন দাস পাকিস্তানে যাওয়ায় তিনিও নেই। ফেরানো হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে পারেননি তিনি।

তাসকিনের অনুপস্থিতিতে দলে ফেরানো হয়েছে পেসার খালেদ আহমেদকে। নাহিদ রানা ও হাসান মাহমুদ দলের বাকি দুই পেসার। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে চার বিশেষজ্ঞ পেসার রয়েছে দলে।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট খেলবে। প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, শুরু হবে ২০ এপ্রিল। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Reneta

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েটেস্ট সিরিজবাংলাদেশবিসিবিলিটনলিড স্পোর্টসশান্তসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT