চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কংক্রিটের উইকেটে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
কংক্রিটের উইকেটে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরের একাডেমি মাঠে রয়েছে ৩৪টি মাটির উইকেট। তার মধ্যে পূর্ব কোণের শেষ প্রান্তের পাশাপাশি দুটি উইকেট থেকে মাটি তুলে ইট, বালু, সিমেন্ট দিয়ে ভরাট করা হচ্ছে। ১১ সেপ্টেম্বরের আগেই উইকেট দুটি পুরো প্রস্তুতের লক্ষ্যে চলছে কাজ। সামনের নিউজিল্যান্ড সফর ও অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের কয়েকটা অনুশীলন সেশন হবে নতুন দুটি উইকেটে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেট ছাড়াও, ইনডোরের আউটার ও একাডেমি মাঠে রয়েছে অসংখ্য উইকেট। প্রত্যেকটিতেই রয়েছে অসমান বাউন্স, মন্থরতা ও বল নিচু হয়ে আসার প্রবণতা। দেশের বাইরে গতিময় ও বাউন্সি উইকেটে খেলতে তাই কংক্রিটের উইকেটের শরণাপন্ন বিসিবি।

মঙ্গলবার স্টেডিয়ামে গেলে চোখে পড়ে কংক্রিটের উইকেটের কাজ। মিরপুর ভেন্যুর কিউরেটর গামিনী ডি সিলভার তদারকিতে হচ্ছে কাজ।

টি-টুয়েন্টি দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরাম বাংলাদেশে আসবেন ১১ তারিখ। পরেরদিন থেকে জাতীয় দলের আশেপাশে থাকা কয়েকজন ক্রিকেটারকে পরখ করবেন তিনি। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে এই উইকেটগুলোতেই হতে পারে অনুশীলন।

ক্রিকেট পরিচালনা বিভাগের কর্মকর্তা ও সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস জানালেন, টিম ম্যানেজমেন্টের চাহিদা শুনে এই কাজ হাতে নিয়েছেন তারা, গ্রাউন্ডস বিভাগের অধীনে নির্মিত হচ্ছে উইকেট।

‘সম্প্রতি বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকে আমাদের কাছে দুটা-তিনটা কংক্রিট উইকেটের প্রস্তাবনা ছিল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যখন বৃষ্টির মৌসুম থাকে, তখন তারা কিন্তু কংক্রিটের উইকেটে অনুশীলন করে। আমরা কিন্তু আমাদের জাতীয় দলের বেশ কয়েক বছর ধরে অনুশীলনে দেখছি খেলোয়াড়রা মার্বেল স্লেভের ওপর ব্যাটিং করে। এতে বলের গতি বেশি থাকে এবং ভালো বাউন্সার পাওয়া যায়।’

‘আমরা ৫০ শতাংশ ম্যাচ দেশে খেলি, আর ৫০ শতাংশ দেশের বাইরে। সেখানে আমরা দেখি বেশিরভাগ উইকেটে পেস এবং বাউন্স থাকে। ওই পেস বাউন্সটা রেপ্লিকেট করার জন্যই এই কংক্রিট উইকেট তৈরি করা। এখানে বল স্কিড করবে, বাউন্স করবে। আমাদের ব্যাটারদের যেমন অনুশীলন হবে, তেমনি বোলারদেরও ওই ধরনের উইকেটে অনুশীলনের সুযোগ হবে। গ্রাউন্ডস বিভাগ এ দুইটা উইকেট বানাচ্ছে।’

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০নাফীসবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেট্রোরেলের ভাড়া কিলোমিটারে ৫ টাকা

পরবর্তী

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি অস্ট্রেলিয়ার

পরবর্তী
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জয় উদযাপন করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি অস্ট্রেলিয়ার

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে ইনফরমেশন ও ব্রডকাস্টিং বোর্ডের বোর্ডের বোর্ডের বোড. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ভারতে গিয়ে দেশের কথা বলতে ভুলে গিয়েছিল : তথ্যমন্ত্রী

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT