ক্রিকেট

ম্যাচ শেষে বিশ্বকাপ দল ঘোষণা

Bangladesh cricket team players celebrating on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladesh cricket team players in green uniforms celebrating during a cricket match, with spectators in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় ওয়ানডে শেষে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে জানানো হয়েছে এ তথ্য।

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে বিসিবির সকল সোস্যাল প্ল্যাটফর্মে। জার্সি উন্মোচনও করা হবে। এবার হচ্ছে না সংবাদ সম্মেলন ও আনুষ্ঠানিক ফটোসেশন।

বুধবার বিকেল চারটার ফ্লাইটে ভারতের পথে রওনা হবে বাংলাদেশ দল। মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কা দলও ঘোষণা করা হয়েছে। দশ দলের আসরে সবশেষ দেশ হিসেবে স্কোয়াড ঘোষণা করতে চলেছে বিসিবি।

বিশ্বকাপ শুরুর আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। অংশগ্রহণকারী ১০ দলের সবাই দুটি করে ম্যাচে মাঠে নামবে। গৌহাটিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আগামী ৫ অক্টোবর শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। উদ্বোধনী ম্যাচে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে আগামী ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে আসর।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর, ধর্মশালায়। প্রতিপক্ষ আফগানিস্তান।

বিষয়:আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ধর্মশালা নিউজিল্যান্ড বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…