চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়ে যা জানাল বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১টি আসর পার হলেও প্রায় প্রতিটি আসরেই সমালোচনার শীর্ষে থাকে প্রতিযোগিতাটি। সমালোচনা দূর করতে এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিবি। কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে চায় বোর্ড।

বিসিবির সভায় শনিবার আলোচনাও হয়েছে এই বিষয়ে। তবে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বোর্ড মিটিং শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।’

এর আগে, বিপিএল আয়োজনের দায়িত্ব নিতে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজতে বিজ্ঞাপনও দিয়েছিল বোর্ড। তাতে সাড়া মেলে সাত প্রতিষ্ঠানের। এগুলো হল- ইংল্যান্ডের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড, ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস এবং ট্র্যান্সপোর্ট গ্রুপ।

এর মধ্য থেকে গত সপ্তাহে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেয়ার পর সবশেষ তিনটি প্রতিষ্ঠান সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়। এরপর শনিবার বোর্ড মিটিংয়ে এ নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে যেতে পারেনি তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবিপিএলবিসিবিমিঠুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সবাই মিলে দেশে কর্মমূখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

জুন ৭, ২০২৬

রাম চরণকে নিরাপত্তা দেওয়া এই দেহরক্ষীর দৈনিক পারিশ্রমিক কত?

জুন ৭, ২০২৬
ছবি: ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক।

সাভার থানা ছাত্রদলের নতুন সভাপতি মাশফি ও সম্পাদক সামির

জুন ৭, ২০২৬

খেলোয়াড়রা ভিসা পেলেও ইরান দলের স্টাফদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ‘বাধা’

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT