চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে দুর্ভাবনা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৩৫ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের ফাইনাল তিনবার খেলেছে বাংলাদেশ। মহাদেশীয় আসরে শিরোপা জিততে না পারার আক্ষেপ মেটার আশায় প্রতিবার মুখিয়ে থাকেন টাইগার সমর্থকগোষ্ঠী। বেশ কয়েকটি আসরে লড়াকু ক্রিকেট খেলাতে বেড়েছে প্রত্যাশা। কিন্তু হতাশার পাল্লাই ভারী হচ্ছে। ব্যাটিং ব্যর্থতায় বারবার পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বিশ্বকাপে কতটা ভালো করতে পারবে সেটি নিয়েও জাগছে শঙ্কা।

আর মাত্র ২৮ দিন পর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বআসরের আগে মহাদেশীয় টুর্নামেন্টকে ‘প্রস্তুতির মঞ্চ’ ধরা হলে তাতে ব্যাটিং ব্যর্থতার পাল্লাই ভারী।

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচে ১৬৪ রানে অলআউট হয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। সেই হতাশা থেকে টিম টাইগার্স বের হয় আফগানিস্তানের বিপক্ষে লাহোরের উইকেটে তিনশ পেরোনো স্কোর করে। এক ম্যাচ পর একই মাঠে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পুরনো চেহারায় সাকিব আল হাসানের দল।

গাদ্দাফি স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে শুরু ও শেষের ধসে মাত্র ১৯৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। তিন ম্যাচের মধ্যে দুটিতেই দুইশর কম সংগ্রহ ভালো বার্তা দিচ্ছে না, বিশেষ করে বিশ্বকাপের আগে। যেখানে বাংলাদেশের স্বপ্ন এবার প্রথমবারের মতো সেমিফাইনাল খেলা।

শ্রীলঙ্কা ম্যাচে পাল্লেকেলেতে ব্যাটিং করা কিছুটা কঠিন ছিল। তবে মোটে ১৬৪ রানে অলআউট হওয়ার মতো নয়। পরের দুই ম্যাচ হয়েছে লাহোরে। যেখানে তিনশ রান করতে না পারলে জয়ের আশা করাই কঠিন! সেখানে দুইশর কম পুঁজিতে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন তাসকিন-হাসান-শরীফুলরা।

যে উইকেটে শুরু থেকেই রানরেট ছয়ের উপরে রেখেছে বাংলাদেশ। ধস কাটিয়ে মিডলওভারেও ছিল পাঁচের উপর রানরেট। প্রজেক্টেড স্কোর ছিল আড়াইশর উপর। সেখানে দুইশর আগেই থেমে গেল বাংলাদেশ।

Reneta

সাকিব-মুশফিকের শতরানের জুটিও বিফলে গেছে শেষে ১৯ রানে ৫ উইকেট হারানোর মধ্য দিয়ে। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ খেলেছিল ৪২.৪ ওভার। পাকিস্তানের বিপক্ষে গুটিয়ে যায় চল্লিশ ওভারের (৩৮.৪) মধ্যেই।

ব্যাটিং উইকেটে টস জয়কে সৌভাগ্য হিসেবে দেখেছিলেন সাকিব। বড় রানে চোখ রেখে বাংলাদেশ অধিনায়ক আগে ব্যাটিং বেছে নিয়েছিলেন। কিন্তু শুরু ও শেষের ব্যাটারদের এলোমেলো ব্যাটিংয়ে আশা রূপ নিয়েছে হতাশায়। অভিজ্ঞ সাকিব-মুশফিক পঞ্চম উইকেটে শতরানের জুটি উপহার দিতে না পারলে বড় লজ্জায়ই পড়তে হতো বাংলাদেশকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপবাংলাদেশ-পাকিস্তানলাহোরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT