অর্থনীতি

অর্থপাচার ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ

অর্থপাচার ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অর্থপাচার ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন প্রতিরোধ বিভাগসহ প্রধান কার্যালয়ে নতুন চারটি বিভাগ খুলেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (০৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় জানানো হয়েছে: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগসমূহের আওতাধীন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিসমূহের প্রধান কার্যালয় ও তাদের শাখাসমূহের পরিদর্শন পরবর্তী পরিপালন সংক্রান্ত কার্যক্রম ‘পরিদর্শন পরিপালন বিভাগ’ এর মাধ্যমে এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ’ এর মাধ্যমে সম্পাদিত হবে।

নতুন খোলা অন্য বিভাগগুলোর মধ্যে রয়েছে- ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট।বাংলাদেশ ব্যাংকের অর্থপাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধের জন্য পদক্ষেপের নোটিশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেখভাল করতো। তবে আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিএফআইইউয়ের কাজের পরিমাণ এখন বেড়ে গেছে। আর এ কারণে নতুন বিভাগ খোলা হয়েছে।

বিষয়:বাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…