স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের স্বর্ণমুদ্রা, যা ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মারক হিসেবে তৈরি।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশ্ব এবং দেশের বাজারে সোনার দাম বাড়ায় স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেট স্বর্ণের প্রতিটি মুদ্রা ১ লাখ ১৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে দাম বাড়লো এক লাফে ১০ হাজার টাকা।
সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে : আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনা ও রুপার মূল্যবৃদ্ধির কারণে এই দাম বাড়ানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।
আরও জানানো হয়েছে: বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট সোনায় তৈরি এবং প্রতিটির ওজন ১০ গ্রাম। প্রতিটি সোনার স্মারক মুদ্রার দাম বাক্সসহ ১ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশের বাজারে বর্তমান ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।






