অর্থনীতি

জুনের মধ্যে রিজার্ভ বাড়বে: গভর্নর

জুনের মধ্যে রিজার্ভ বাড়বে আশাবাদী বাংলাদেশ ব্যাংক গভর্নর

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

আপাতত কিছুটা স্বস্তি বিদেশী মুদ্রার বাজারে যদিও বিদেশী মুদ্রার মজুত, রিজার্ভ নিয়ে উদ্বেগ এখনো কমে নাই, বরং বাড়ছে। তবে কঠোরভাবে অপ্রয়োজনীয় আমদানী নিয়ন্ত্রন, বৈধ পথে প্রবাস আয় পাঠাতে প্রণোদনা এবং প্রক্রিয়া সহজ করা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে প্রথমবারের মতো ক্যাশ ডলার আমদানিসহ বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের সুফল মিলতে শুরু করেছে বলা যায়। ফলে প্রায় ৩ বছর পর ডলারের দাম বাড়ার বদলে স্থিতিশীল হচ্ছে, খোলা বাজারে ৫-৬ টাকা কমেছে। জুনের মধ্যে ২০ বিলিয়ন ডলারের আশে পাশে থাকা রিজার্ভ আবারো বাড়বে আশাবাদী বাংলাদেশ ব্যাংক গভর্নর।

বিষয়:গভর্নর ডলারের দাম বাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…