চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহ রানআউট, হৃদয়ের ফিফটিতে ঘুরছে রানের চাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
মাহমুদউল্লাহ রানআউটের সময় ব্যাট চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং অর্ডারে চারে উঠেছেন তাওহীদ হৃদয়। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে একদিনের ক্রিকেটে পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি ব্যাটার। তবে দারুণ শুরু করা মাহমুদউল্লাহ রিয়াদ রান আউটে ফিরেছেন সাজঘরে। ইনিংস বড় করতে পারেননি মুশফিকও। তবে হৃদয়ের সঙ্গে মেহেদী হাসান মিরাজের জুটিতে বড় সংগ্রহের পথেই হাঁটছে টিম টাইগার্স।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাল-সবুজের দলের সংগ্রহ ৪৫ ওভারে ৫ উইকেটে ২৭১ রান। তাওহীদ হৃদয় ৭৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬৮ ও মিরাজ ৯ বলে ২ চারে ১২ রানে ক্রিজে আছেন।

জশ হ্যাজেলউডের বলে কাভারের দিকে খেলেই রান নিতে চাইলেন হৃদয়। তার ডাকে সাড়া দিয়েই নিজের বিপদ ডেকে আনলেন মাহমুদউল্লাহ। লাবুশেনের দারুণ থ্রোয়ে স্টাম্প ভেঙে আউট হয়ে ফিরে যান রিয়াদ। নাজমুলের মতো মাহমুদউল্লাহও ডাইভ দিয়েছিলেন, কিন্তু বাঁচেননি তিনিও। ২৮ বলে এক চার ও ৩ ছক্কায় ৩২ রান করে থেমেছেন মাহমুদউল্লাহ।

Banglabid

মাহমুদউল্লাহর পর আউট হয়ে ফেরেন মুশফিক। জাম্পার শর্ট লেন্থের উপর করা বলে ব্যাকফুটে খেলতে গিয়ে মিড অনে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দেন। এক ছয়ে ২৪ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে।

এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করে দলের ভিত্তি গড়ে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। জুটি ভেঙে ১২তম ওভারে শন অ্যাবটের বলে সহজ ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। তার ব্যাট থেকে আসে ৩৪ বলে ৬ চারে ৩৬ রান।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন লিটন দাস। দলীয় স্কোর একশো ছাড়ানোর পর সাজঘরে ফেরেন ৪৫ বলে ৫ চারে ৩৬ রান করা লিটন। টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম জাম্পার বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে মার্নাস লাবুশেনের তালুবন্দি হন।

Reneta

টাইগারদের দুই ওপেনার সাজঘরে ফেরার পর রানের চাকা সচল রাখেন নাজমুল হোসেন শান্ত ও হৃদয়। দারুণ ছন্দে থাকা শান্ত নিজের দোষেই হন রান আউট। অ্যাবটের বলে এক রান নিয়েছিলেন। অযথাই দ্বিতীয় রান নিতে গিয়ে করেন সর্বনাশ। স্কয়ার লেগে থাকা মার্নাস লাবুশেনের থ্রোয়ে বল নিয়ে স্টাম্প ভাঙেন জশ ইংলিশ। শান্তর সম্ভাবনাময় ইনিংস ৫৭ বলে ৬ চারে ৪৫ রানে থামে। তৃতীয় উইকেটে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়কের সঙ্গে ৬৪ রান যোগ করেন হৃদয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩কামিন্সবাংলাদেশভারতমুশফিকরিয়াদশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT