ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় অজিদের বিপক্ষে ৮ ব্যাটার ছুঁতে পারেননি দুঅঙ্ক

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৬

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও বাংলাদেশের ক্রিকেটার সাক্ষাৎকারে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও বাংলাদেশের ক্রিকেটার সাক্ষাৎকারে অংশগ্রহণ, ক্রিকেট মাঠে আলোচনা ও সাক্ষাৎকারের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটে নেমে ধসে পড়েছে বাংলাদেশের ইনিংস। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করলেও খুব বেশি রান তুলতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। অস্ট্রেলিয়াকে লক্ষ্য দিতে পেরেছে মাত্র ৭৮ রানের।

হেডিংলিতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক সোফি মোলিনাক্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রান তোলে বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একাই লড়েছেন। ৪৭ বলে সর্বোচ্চ ২৭ রান এসেছে তার থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে রিতু মনির ব্যাটে। তৃতীয় সর্বোচ্চ ৮ রান করে আনেন রাবেয়া খান ও জুরাইরিয়া ফেরদৌস। বাংলাদেশের ৮ ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেননি।

অজিদের তিন বোলার কিম গার্থ, সোফি মোলিনাক্স এবং এলিস পেরি ২টি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন জর্জিয়া ওয়্যারহেম ও আন্নাবেলা সাউদারল্যান্ড।

বিষয়:অস্ট্রেলিয়া ইংল্যান্ড গার্থ জ্যোতি পেরি বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…