ফুটবল

কঠিন হবে জেনেও ভালো ফলাফল করতে চান জামালরা

বাংলাদেশের ফুটবল দলের কোচ ও খেলোয়াড় সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল কোচ ও খেলোয়াড় সংবাদ সম্মেলনে বসে, পেছনে ফিফা কোয়ালিফায়ার্স ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের নিয়মিত একটি দলের নাম অস্ট্রেলিয়া। বাংলাদেশ ফুটবলের সঙ্গে তাদের র‌্যাঙ্কিংয়ের পার্থক্য বিস্তর। বিশ্বকাপের দ্বিতীয় পর্বের বাছাইয়ে সবদিক বিবেচনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ বেশ কঠিন হবে জেনেও ভালো ফলাফল করতে চায় বাংলাদেশ।

বৃহস্পতিবার ‘ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রিলিমিনারি রাউন্ড-২’ এ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়।

মেলবোর্নে অ্যাওয়ে ম্যাচে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া ভালো ফলাফল করার জন্য দোয়া চাইছেন। বলেছেন, ‘টিমের জন্য দোয়া করেন, আমাদের সাথে থাকেন। আমি জানি এই ম্যাচ বেশ কঠিন হবে, কিন্তু আমরা বেশ ভালো একটা ফলাফল করতে চাই।’

স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা অবশ্য বেশখানিকটা আশাবাদী। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘গেল কয়েক বছর আমরা উন্নতি করেছি, বিশেষ করে গত বছর। আশা করছি, এ ম্যাচেও আমরা নিজেদের সামর্থ্য দেখাতে পারব। নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে অস্ট্রেলিয়ার কাজটা যতটা সম্ভব কঠিন করতে চাই।’

বিষয়:অস্ট্রেলিয়া ক্যাবরেরা জামাল ফিফা বাফুফে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…