চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ১১, জুন ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাচ-বাংলা ব্যাংক সিরিজের তিন ম্যাচ ওয়ানডের প্রথমটি জিতে বেশ আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। পেস তাণ্ডবে প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় ওয়ানডেতে দেখাল আরেক ঝলক। সফরকারীরা ব্যাটিংয়ে নেমেই রানের খাতা খুলার আগে তাসকিন আহমদে-মোস্তাফিজুর রহমানের তোপে তিন উইকেট হারায়। এ ধরণের চাপে এর আগে কখনও পড়তে হয়নি ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ওয়ানডে ক্রিকেটে ২৩ বছর পর ঘটল এমন ঘটনা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে নামেন ম্যাথিউ শর্ট এবং কুপার কনোলি, বোলিংয়ে আসেন তাসকিন। ওভারের চতুর্থ বলে এক ইনসুইংয়ে উড়িয়ে দেন শর্টের স্ট্যাম্প। খাতায় তখন যোগ হয়নি কোন রান। দ্বিতীয় ওভারে আসেন মোস্তাফিজ, তার প্রথম বলেই কনোলির উইকেট তুলে নেন। একই ওভারের শেষ বলে ম্যাথিউ রেনশকে আউট করেন ফিজ। দু্ই ব্যাটার ক্যাচ তুলে দেন লিটনের গ্লাভসে। সে সময় পর্যন্ত অজিদের রানের খাতা যোগ হয়নি কোন রান।

Banglabid

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার রানের খাতা খোলার আগে তিন উইকেট হারাল অস্ট্রেলিয়া। এক হাজারের বেশি ওয়ানডে খেলে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি তারা। এমনকি আগে সবচেয়ে কম রানে যখন তারা ৩ উইকেট হারিয়েছিল, তখনও তাদের রান ছিল ৫।

ওয়ানডের ক্রিকেটে এমন ঘটনা ঘটেছিল আরও তিনবার। ১৯৮৩ সালে নিউজিল্যনাডের বিপক্ষে এবং ১৯৯৭ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে এমন পরিস্থিতিতে পরে পাকিস্তান। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এ অবস্থা হয়।

প্রথম ম্যাচে বৃস্টি আইনে ৮৬ রানে হারায় মেহেদী হাসান মিরাজের দল। সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ।

Reneta

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ৫.৪ বলে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ১৯ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াতাসকিনদ্বিতীয় ওয়ানডেবাংলাদেশমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT