চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানজিদের ঝড়ো ফিফটি, আমিরাতকে দুইশ পেরোনো চ্যালেঞ্জ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ১৯, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

শারজায় প্রথম টি-টুয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়ে ১-০তে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয়টিতে সিরিজ জয়ের লক্ষ্যে নেমে ব্যাট হাতে দারুণ করেছে টিম টাইগার্স। তানজিদ তামিমের ঝড়ো ফিফটি এবং লিটন দাস ও তাওহীদ হৃদয়ের অনবদ্য ইনিংসে আরব আমিরাতকে ২০৬ রানের চ্যালেঞ্জ জানিয়েছে বাংলাদেশ।

শারজায় টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ গড়েছে লিটন দাসের দল।

বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। উদ্বোধনীতে ৯০ রান তোলেন দুজনে। ৯.১ ওভারে তানজিদ ফিরে গেলে জুটি ভাঙে। ৮টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে ৫৯ রান করেন টাইগার ওপেনার। নাজমুল হোসেন শান্তকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৪৫ রান যোগ করেন লিটন দাস।

১২.৩ ওভারে লিটন ফিরে গেলে জুটি ভাঙে। টাইগার অধিনায়ক ৩টি চার ও এক ছক্কায় ৩২ বলে ৪০ রান করেন। তৃতীয় উইকেটে শান্ত ও তাওহীদ হৃদয় মিলে যোগ করেন ৩৮ রান। দুটি চার ও এক ছক্কায় ১৯ বলে ২৭ রান করে শান্ত ফিরে যান।

১৬৩ রানে তৃতীয় উইকেট হারানোর পর হৃদয় ও জাকের আলি জুটি যোগ করেন ৩৪ রান। ১৮.৪ ওভারে জাকের ফিরে যান দলীয় ১৯৭ রানে। একটি চার ও দুই ছক্কায় ৬ বলে ১৮ রান করেন জাকের। ১৯.১ ওভারে দলীয় ২০১ রানে হৃদয়ের উইকেট হারায় বাংলাদেশ। তিনটি চার ও দুই ছক্কায় ২৪ বলে ৪৫ রান করেন তিনি।

পরে শামীম পাটোয়ারী ও রিশাদ মিলে যোগ করেন আর ৪ রান। শামীম ৬ রানে এবং রিশাদ ২ রানে অপরাজিত থাকেন।

Reneta

আমিরাতের হয়ে মোহাম্মদ জাওয়াদউল্লাহ তিন উইকেট নেন। সঘির খান নেন দুই উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমনতানজিদনাহিদবাংলাদেশ-আরব আমিরাতরিশাদলিটন লিড স্পোর্টসশান্তশারজাহহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর নেপাল সফর স্থগিত

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT