প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতেই স্মার্ট বাহিনী হিসেবে বাংলাদেশ আনসারকে গড়ে তোলা হচ্ছে। জাতীয় যেকোন প্রয়োজনে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে আনসার বাহিনী।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ-২০২৪ -এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও রেলে আগুন দেওয়াও কঠোরভাবে প্রতিহত করেছে আনসার। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতির বিরুদ্ধে আনসার বাহিনীকে আরও সজাগ থাকতে হবে।
শহরের পাশাপাশি গ্রামের উন্নয়নেও আনসার বাহিনীকে ভূমিকা রাখতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অসীম সাহসিকতা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮০ জন সদস্যকে প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক, প্রেসিডেন্ট আনসার পদক ও বাংলাদেশ আনসার পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








