ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ, কবে কোথায় খেলা

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ, কবে কোথায় খেলা

আগামী অক্টোবরে আফগানিস্তানের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ। সেখানে তাদের বিপক্ষে একটি টেস্ট দিয়ে সফর শুরু করবে। পরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লড়বে আফগানদের পাশপাশি জিম্বাবুয়ের বিপক্ষে।

বুধবার আনুষ্ঠানিকভাবে সফরের সূচি প্রকাশ করেছে বিসিবি। সফরে দুই ভাগে আমিরাত যাবে বাংলাদেশ। বৃহস্পতিবার দলের একাংশ আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। দুদিন অনুশীলনের পর ৪ ও ৫ অক্টোবর আরব আমিরাতের বিপক্ষে একটি দুদিনের ম্যাচ খেলবে টিম টাইগার্স।

দলের অন্যরা এশিয়ান গেমস শেষে ৬ অক্টোবর জাপান থেকে দুবাইতে যাবে। এরপর ৯ থেকে ১৩ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে।

তিন দিন বিরতির পর ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে লড়বে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১৯ তারিখ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। ম্যাচ দুটি গড়াবে আবুধাবিতে।

২১ তারিখ তৃতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ ও আফগানিস্তান। ২৩ অক্টোবর গড়াবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। ম্যাচ দুটি গড়াবে শারজায়। ২৪ তারিখ সফর শেষ করে দেশে ফিরবে লিটন-শান্তরা।

বিষয়:আফগানিস্তানআরব আমিরাতজিম্বাবুয়েবাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…