ক্রিকেট

সেরা একাদশ পাবে তো বাংলাদেশ?

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেই সাকিব আল হাসান। শঙ্কা আছে তামিম ইকবালকে পাওয়া নিয়েও। রোববার সকালে টাইগার ওপেনার ব্যাটিং করেছেন কিছুটা অস্বস্তি নিয়ে।

পিঠের পুরনো চোট ফিরে আসায় মাঝে দুদিন অনুশীলন করতে পারেননি তামিম। রোববার মিরপুরে ওয়ার্মআপ ও ব্যাটিং অনুশীলনের সময় বারবার কোমরে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা গেছে তাকে। ব্যাটিং করেছেন ২০ মিনিটেরও কম।

বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচটি। চোটের কারণে আগের সিরিজ থেকে ছিটকে যাওয়ায় তাসকিন আহমেদ রয়েছেন ফেরার লড়াইয়ে।

সাকিব না থাকায় সহ-অধিনায়ক লিটন দাস টেস্টে নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। জ্বরে আক্রান্ত হয়ে ঘরবন্দি পড়েছিলেন তিনি। সুস্থ হয়ে ফিরেছেন মাঠে। নেটে ব্যাটিংয়ের পাশাপাশি খোলা মাঠে করেছেন কিপিং অনুশীলন।

শনিবার বাংলাদেশে এসে রোববার দুপুরে অনুশীলন করেছে আফগানিস্তান দল। সফরকারীদের কেউ সংবাদমাধ্যমের মুখোমুখি হননি।

বিষয়:তামিম ইকবাল তাসকিন বাংলাদেশ-আফগানিস্তান মিরপুর লিটন দাস সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…