চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের রান আউটটা ছিল ‘ক্রাইম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে ১০১ রানের সর্বোচ্চ জুটি গড়া মিরাজ-হৃদয়

টি-টুয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করে ওয়ানডেতে সূচনা ভালো হয়নি বাংলাদেশের। টাইগারদের বিপক্ষে আফগানিস্তান প্রথম ম্যাচে জয় তুলেছে ৫ উইকেটে। ম্যাচের পর তাওহীদ হৃদয় বলেছেন, তার আউট ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

ব্যাটিংয়ে বাংলাদেশের ছন্দহীনতা ছিল চোখে পড়ার মতো। খেলতে পারেনি পুরো ৫০ ওভার। ২২১ রানে থামে মেহেদী হাসান মিরাজের দল। দলের নড়বড়ে অবস্থার মাঝে ৮৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন হৃদয়। ফিফটি করা অধিনায়ক মিরাজের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে খানিক প্রতিরোধ এনেছিলেন রানআউট হওয়ার আগে। পুরস্কার বিতরণীর মঞ্চে মিরাজ বলেছেন, ‘বেশি জুটি গড়তে না পারাই তাদের হারের কারণ।’

৩৬তম ওভারের দ্বিতীয় বলে খারোতির বল কাভারে ঠেলে ১ রান নিতে চেয়েছিলেন হৃদয়। থেমে যান শুরুতেই, কিন্তু শহীদির মিসিফিল্ডিংয়ে আবারও রানের জন্য ছোটেন। মিরাজ সাড়া দেননি। ভুল বোঝাবুঝিতে ১৫৪ রানে চতুর্থ উইকেটের পতন হয় বাংলাদেশের। তারপর বিপর্যয়।

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের রান আউটের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ
ভুল বোঝাবুঝিতে শতরানের জুটি ভাঙার সময়
Banglabid

এরপর মিরাজ সর্বোচ্চ ৬০ রান করলেও ৪৮.৫ ওভারে ২২১ রানে থামে বাংলাদেশ। জবাবে ১৭ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান।

ম্যাচের পর হৃদয় বলেছেন, ‘আমি মনে করি রানআউটটি ম্যাচের শতভাগ টার্নিং পয়েন্ট। দ্রুত উইকেট হারিয়ে যে অবস্থায় ছিল, সেখান থেকে ভালো অবস্থানে নিয়ে আসার পর রানআউট হওয়াটা ক্রাইম বলবো আমি।’

‘অবশ্য আমার একটি বাজে সিদ্ধান্তের জন্য রানআউট হয়েছি। আশা করব একরকম অবস্থার যখন সম্মুখীন হবো, ভালো কিছু করব।’

Reneta

লাল-সবুজদের ইনিংসে ব্যাটাররা ১৬৯টি ডট বল খেলেছে। আফগানরা বিপরীতে ১৫৩টি ডট বল খেলেছে। এটি বাংলাদেশের বড় সংগ্রহে বাধা হলেও আফগানদের ক্ষেত্রে ম্যাচে কোন প্রভাব পড়েনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানআরব আমিরাতওয়ানডেবাংলাদেশমিরাজলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

আগামীর বাংলাদেশের রাজনীতিতে নারীদের পথ বড় কন্টকময়

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT