ক্রিকেট

মিরপুরে টেস্ট, চট্টগ্রামে ওয়ানডে, সিলেটে টি-টুয়েন্টি

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

মিরপুরে টেস্ট, চট্টগ্রামে ওয়ানডে, সিলেটে টি-টুয়েন্টি

আগামী ১০ জুন বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। এক ম্যাচের টেস্ট সিরিজ খেলে তাদের যাওয়ার কথা ভারতে। এরপর কোরবানির ঈদের পর ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে ফের টাইগার ডেরায় আসবে রশিদ খানের দল।

বুধবার পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ভেন্যুতে হবে তিন ফরম্যাটের সিরিজ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৪-১৮ জুন হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। ১৯ জুন বাংলাদেশ ছাড়বে সফরকারী দলটি। ঈদের পর ১ জুলাই আবার বাংলাদেশে আসবে আফগান বাহিনী।

৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

বিষয়:চট্টগ্রাম বাংলাদেশ-আফগানিস্তান মিরপুর সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…