ক্রিকেট

এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা হাসছে ও একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের দল মুখোমুখি শ্রীলঙ্কার। ‘বি’ গ্রুপের লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আশালঙ্কা টাইগারদের আগে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজে ২-১এ জিতেছে বাংলাদেশ। এরপর পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষেও টি-টুয়েন্টি সিরিজ জিতেছে ফিল সিমন্সের শিষ্যরা। হংকং ম্যাচে জয়ের পর এবার লঙ্কানদের বিপক্ষেও জয়ের কথা ভাবছে টিম টাইগার্স। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হবে লঙ্কানদের।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে লড়াই।

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ১টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ দেয়া হয়েছে শরিফুল ইসলাম। তিন পেসার ও দুই স্পেশালিস্ট স্পিনার নিয়ে একাদশ সাঁজানো হয়েছে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আশালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ভানিডু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুসারা।

বিষয়:আবুধাবি এশিয়া কাপ-২০২৫ তাসকিন বাংলাদেশ-শ্রীলঙ্কা লিটন দাস শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…