ক্রিকেট

সুপার এইটে বাংলাদেশ, রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি সুপার এইটে বাংলাদেশে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি সুপার এইটে বাংলাদেশে উপস্থিত থেকে অভিনন্দন জানাচ্ছেন, সঙ্গে অন্যান্য কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইট নিশ্চিত করায় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে নেপালকে ২১ হারানোর পর অভিনন্দন বার্তা দিয়েছেন তিনি।

বার্তায় রাষ্ট্রপতি জাতীয় দলের খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, সুপার এইটেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে। বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, আশা করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলছে ‘ডি’ গ্রুপে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে জয় নিয়ে পরের রাউন্ডে পা রেখেছে নাজমুল হোসেন শান্তর দল।

বিষয়:ইউএসএ২৪ ওয়েস্ট ইন্ডিজ২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নেপাল২৪ বাংলাদেশ২৪ শ্রীলঙ্কা২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…