সুপার এইটে মিশনে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয়টিতে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টিম টাইগার্সের। নর্থ সাউন্ডে টসে জিতে বিরাট কোহলিদের আগে ব্যাটে পাঠিয়েছে ভারত। এক পরিবতর্ন নিয়ে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।
অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় রোহিত শর্মাদের মুখোমুখি হবে টিম টাইগার্স।
একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ বাদ পড়েছেন। তার জায়গায় ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে ভারত।
বাংলাদেশে একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব।







