চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের রানে ফেরা ও শামীমের তাণ্ডবে বাংলাদেশের ১৭৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাট হাতে বেশ ভুগছিলেন লিটন কুমার দাস। সাদা বলের ক্রিকেটে লম্বা সময় ধরে রান পাচ্ছিলেন না। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে দারুণভাবে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক। তার রানে ফেরার দিনে তাণ্ডব চালিয়েছেন শামীম হোসেন। তাতে লঙ্কানদের সামনে ১৭৮ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে টিম টাইগার্স।

ডাম্বুলার রানগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

ব্যাটে নেমে উদ্বোধনী ওভারেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ বলে নুয়ান থুসারার ইয়র্কারে বোল্ড হয়ে রানের খাতা খোলার আগে সাঁজঘরে ফেরেন ইমন। দ্বিতীয় ওভারের শেষ বলে লঙ্কানদের দ্বিতীয় সাফল্য এনে দেন বিনুরা ফের্নান্দো। তানজিদ তামিম ফেরেন ৭ রানে।

পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে নেয় ৩৯ রান। লিটন দাস ও তাওহিদ হৃদয় ম্যাচের হাল ধরেন। ৫৫ বলে ৬৯ রানের জুটি করেন দুজন। ২৫ বলে ২ চার ও ১ ছয় খেলে ৩১ রান করে হৃদয় আউট হলে জুটি ভাঙে।

ক্রিজে এসে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ ২ বল খেলে ১ রানে ফেরেন। এরপর শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে ঝড় তোলেন লিটন। ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়েন দুজনে।  ১৯তম ওভারে প্রথম বলে লিটন আউট হলে জুটি ভাঙে। তার আগে একটি চার ও ৫ ছক্কায় ৫০ বলে ৭৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

শেষ ওভারে ২ উইকেট হারায় বাংলাদেশ। রানআউট হয়ে ফেরেন জাকের আলি অনিক ও শামীম হোসেন। ৫ চার ও ২ ছক্কায় ২৭ বলে ৪৮ রান করেন।

Reneta

শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ৩১ রান খরচায় ৩ উইকেট নেন বিনুরা ফের্নান্দো। নুয়ান থুসারা ও মাহেশ থিকসানা নেন ১ টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিবাংলাদেশবিনুরা ফের্নান্দোলিটনশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT