চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল শক্তির ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু ছিলেন বঙ্গবন্ধু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২২
বাংলাদেশ
A A

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাদের স্বার্থে কী উদ্দেশ্যে হত্যা করা হয়েছিল এবং এই ঘটনার নেপথ্যে কারা জড়িত তা ৪৭ বছরেও জাতি জানতে পারেনি।

তাই ইতিহাসের বৃহত্তর স্বার্থেই একটি গ্রহণযোগ্য নাগরিক কমিশন গঠন করে এই হত্যাকাণ্ডের কারণ ও চক্রান্তের সাথে কে কিভাবে জড়িত তার মূল রহস্য উদ্ঘাটন করার দাবি জানিয়েছে আত্মদায়বদ্ধ সামাজিক সংগঠন ‘প্রজন্মের চেতনা’।

শুক্রবার ১২ আগস্ট বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানায় সংগঠনটি।

Banglabid

প্রজন্মের চেতনা’র কেন্দ্রীয় কমিটি মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিভীষিকাময় কালরাতে বাঙালি জাতির জনক বিশ্ববন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক অগ্রযাত্রাকে রুখে দেয়া হয়েছিল।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি চরম কলঙ্কজনক অধ্যায়। সেদিন শুধু বিশ্ববন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল তাঁর নিকট আত্মীয় স্বজনসহ মোট ২২ জনকে। যা আমাদের দীর্ঘদিনের বীরত্ব, ঐতিহ্য ও মূল্যবোধকে মুছে দিয়েছে।

প্রজন্মের চেতনার ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক শাজাহান কবির সুমন বলেন, জাতি হিসেবে আমরা নিপতিত হয়েছি কলঙ্কের স্রোতে। এ হত্যা শুধুমাত্র বঙ্গবন্ধুর মত ইতিহাসে একজন বিরলপ্রজ ব্যক্তিকে হত্যা নয় এ হত্যা একটি স্বাধীন জাতির সুস্থ সবল চেতনা সমৃদ্ধ বিজ্ঞানমনস্ক ভেদ-বৈষম্যহীন আলোকিত মুক্ত জাতিতে রূপান্তরের স্বপ্নের হত্যা।

Reneta

প্রজন্মের চেতনার যুগ্ম আহ্বায়ক এম এম রাশেদ রাব্বি বলেন, দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর প্রশ্নে রাজনৈতিক আন্দোলনে শেখ মুজিব ছিলেন স্থান-কাল-পাত্র নির্বিশেষে আপোষহীন। তা মুক্তিযুদ্ধের আগেই হোক বা পরেই হোক। তাই তিনি সবসময়ই দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল শক্তির ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু ছিলেন। তাই আমরা জনক হত্যার মূল রহস্য উন্মোচনের জন্য কমিশন গঠনের কথা বলছি। আন্তর্জাতিক মানবাধিকার আইনে এ ধরনের কমিশন গঠনের বিষয়টি আজও স্বীকৃত।

সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ গোলাম নবী হোসেন বলেন, ৪৭ বছর আগে প্রতিক্রিয়াশীল শক্তিসমূহ এক হয়ে ভারত মহসাগরের নিরবচ্ছিন্ন আধিপত্য বজায় রাখতে এবং বাংলাদেশ বিনির্মাণের বাস্তবসম্মত স্বপ্নকে পরিকল্পিতভাবে বিনষ্টের লক্ষ্যে যুদ্ধ জয়ের চার বছর যেতে না যেতেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়।

তিনি বলেন, ২০২৫ সালে বঙ্গবন্ধু হত্যার পঞ্চাশ বছর পূর্ণ হবে। আমাদের সকলেরই মনে রাখা দরকার, তিনি বাংলাদেশ আর ভারত সাগরের উপকূলীয় রাষ্ট্রসমূহে বসবাসরত শান্তিকামী মানুষের স্বার্থ রক্ষার্থেই জীবন দিয়েছেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, নিখাদ দেশপ্রেমে উদ্বুদ্ধ বিশ্ববন্ধু এদেশের মানুষের  ন্যায্য অধিকার আদায়ের ও জনগণের স্বার্থ রক্ষার প্রশ্নে ছিলেন অনড়-অটল-অবিচল বিশ্বস্ত। দেশি-বিদেশি কোনো শক্তিই বিশ্ববন্ধুকে কখনও এ প্রশ্নে নিম্নতম মাত্রায় কক্ষচ্যুত করতে পারেনি।

মানববন্ধন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন একাত্তরের জনযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ গেরিলা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ছালেক-উর-রহমান (সুমন), সদস্য রবিউল আওয়াল নয়ন, আবদুল আলীম পার্থ, হাবিব-উন-নবী নুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগস্ট ২০২২প্রজন্মের চেতনাবঙ্গবন্ধু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

কোকো ক্রিকেটে বড় অবদান রেখে গেছেন: আমিনুল হক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানি মন্ত্রী

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, অজিদের দুইশও পার করতে দিল না বাংলাদেশ

আগস্ট ১৩, ২০২৬
Oplus_131072

আইয়ুব বাচ্চুকে স্মরণ, রোমে এক যুগ পর ফিরছেন জেমস

আগস্ট ১৩, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT