জাতীয় সংসদে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সংসদ সদস্য ও বর্তমান প্রজন্মসহ এদেশের মানুষকে নতুন দিকনির্দেশনা দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সংবিধানকে শ্রেষ্ঠ সংবিধান হিসেবে উল্লেখ করে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এতে সব শ্রেণি-পেশার মানুষের মৌলিক চাহিদা ও অধিকার নিশ্চিত করা হয়েছে।






