চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমার্ধে গোলশূন্য সমতায় বাংলাদেশ-কুয়েত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ০১, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও কুয়েত দলের খেলোয়াড়রা গোলরক্ষকের সামনে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা কুয়েতের সঙ্গে সমানতালে লড়াই করে স্কোরলাইন গোলশূন্য নিয়ে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।

শনিবার বিকেলে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে দ্বিতীয় মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পায় লাল-সবুজের দল। বিশ্বনাথ ঘোষের থ্রো ইন থেকে বল পান রাকিব। ডানপ্রান্ত থেকে দেন পাস। কুয়েত ডিফেন্ডার বল মিস করায় বক্সের ভেতর থাকা মোরসালিন বল নিয়েই ডান পায়ে শট করেন। বল গোলরক্ষক মারজুকের ডান হাঁটুতে লেগে ফিরে আসে।

সপ্তম মিনিটে ইসা ফয়সাল গোললাইন বরাবর বল ক্লিয়ার করে বাংলাদেশকে বিপদ থেকে রক্ষা করেন।

ম্যাচের ২৫ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক জিকো বল ধরার সময় তাকে অহেতুক আঘাত করেন কুয়েত অধিনায়ক খালেদ হাজিয়া। এ নিয়ে খানিক উত্তেজনা সৃষ্টি হয়। মিনিট তিনেক পর রাকিবের দূরপাল্লার শট প্রতিপক্ষ গোলরক্ষক গ্লাভসবন্দি করেন।

২৯ মিনিটে আল রাশিদির শট ফিস্ট করে জাল অক্ষত রাখেন জিকো। এরপর ইসা হেডে বল বিপদমুক্ত করেন। দুই মিনিট পর জামাল ভূঁইয়ার থেকে বল নিয়ে বাঁ-প্রান্ত দিয়ে এগিয়ে যান মোরসালিন। তার পাসে আসা বলে বক্সে থাকা রাকিবের শট গোলরক্ষক লুফে নেন।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রাকিবের শট কুয়েত গোলরক্ষকের ধরতে সমস্যা হয়নি।

শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে বিরতিতে যাওয়ার আগে লড়াই করেছে হাভিয়ের ক্যাবরেরার দল। দীর্ঘ ১৮ বছরের ফাইনাল খরা ঘোচানোর আশার পালে লেগেছে হাওয়া।

ট্যাগ: কুয়েতবাংলাদেশসেমিফাইনাল লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২ তম প্রতিষ্ঠা বার্ষিকী

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৭৪

পরবর্তী
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৭৪

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT