শিক্ষা

জাবিতে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রুবেল হোসাইন: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৮ আগস্ট) বেলা এগারোটায় উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য এবং ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সবার জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এ সময় উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর অবর্তমানে আওয়ামী লীগ, রাজনৈতিক নেতা ও ছাত্রলীগ নেতাকর্মীদের খোঁজখবর নিতেন এবং পরামর্শ দিতেন।’

উপাচার্য বলেন, ‘বঙ্গমাতা অত্যন্ত সাধাসিধে মানুষ ছিলেন। তিনি ছিলেন এ দেশের গরিবের বন্ধু। অসহায়দের কষ্টে তার হৃদয় সবসময় ব্যথিত হতো। বঙ্গবন্ধুর দেশপ্রেম, রাজনৈতিক দুরদর্শিতা, সাহসিকতা, ত্যাগ ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আলমগীর কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়:জাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…