চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যানিমেল’র পর ভিন্ন অবতারে ববি দেওল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৮, মে ২০২৬
বিনোদন
A A

‘অ্যানিমেল’ সিনেমার সাফল্যের পর বলিউড অভিনেতা ববি দেওল এবার হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন এক অবতারে। খ্যাতিমান নির্মাতা অনুরাগ ক্যাশপ–এর আসন্ন সিনেমা ‘বান্দর’-এ ববি দেওলের ‘রক-চিক’ লুক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। আর এবার প্রকাশ্যে এল এই ছবির টিজার।

১ মিনিট ২৯ সেকেন্ডের টিজারটি শুরু হয় ববি দেওলের একটি লাইভ পারফর্মম্যান্সের মধ্য দিয়ে। যেখানে তাকে গান গাইতে ও পারফর্ম করতে দেখা যায়। এরপরই ববি হঠাৎ করে নিজেকে জেলে আবিষ্কার করে এবং তার এক ভিন্ন রূপ প্রকাশ পায়।

সংক্ষিপ্ত টিজারটিতে সানিয়া মালহোত্রা এবং সাবা আজাদসহ ছবির বাকি কলাকুশলীদেরও ঝলক দেখানো হয়েছে। বলা হচ্ছে, ছবিটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। টিজারটি দেখার পরেও ছবির গল্প সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এটি নির্মাতাদের একটি ইচ্ছাকৃত কৌশলের অংশ। তবে টিজারটি দেখার পর ছবিটি নিয়ে কৌতূহল আরও বেড়ে যায়।

‘অ্যানিমেল’-এর পর ভক্তরা ববিকে এই রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। টিজারটি দেখে এটা স্পষ্ট হয়ে যায় যে, ‘অ্যানিমেল’-এর পর ববি দেওলকে আবারও একটি ভিন্ন চরিত্রে দেখা যাবে। ‘বান্দর’-এর টিজারটি একটি পাগলাটে দৃশ্য দিয়ে শুরু হয়। কিন্তু হঠাৎই গল্পে মোড় আসে এবং পুরো কাহিনিটাই পাল্টে যায়। এখান থেকে এমন একটি।

“পাতাল লোক”, “কোহরা” এবং “উড়তা পাঞ্জাব”-এর মতো মাস্টারপিসের জন্য পরিচিত সুদীপ শর্মা এবং অভিষেক ব্যানার্জী “বান্দর” লিখেছেন। অনুরাগ ক্যাশপ পরিচালিত “বান্দর” প্রযোজনা করেছেন নিখিল দ্বিবেদী। ৫ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অনুরাগ ক্যাশপের ছবি “বান্দর”।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিজারববি দেওলবলিউড অভিনেতাবান্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT