ক্রিকেট

রিভিউ নিয়ে বাঁচলেন নিশাঙ্কা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে জয় লাভের পর।. Channel i News – চ্যানেল আই নিউজ

তাসকিন আহমেদের আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। তাতে উল্লাসে মাতে বাংলাদেশ। কিন্ত ‍রিভিউ নিয়ে এলবিডব্লিউ থেকে বেঁচে যান পাথুম নিশাঙ্কা। টিভি রিপ্লেতে দেখা যায় বলের উচ্চতা অনেকটাই বেশি। তাতে অল্পের জন্য শুরুতে সাফল্য পেল না বাংলাদেশ।

এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কলম্বোতে টস জিতে আগে বোলিং বেছে নেন সাকিব আল হাসান। তাসকিন প্রথম ওভারে দারুণ সুইং পেয়েছেন।

প্রথম দুটি ডেলিভারিতে নিশানকাকে বিভ্রান্ত করেন তাসকিন। ইনসুইয়ের মুখে অল্পের জন্য বোল্ড হননি ডানহাতি ব্যাটার।

আরেক পেসার শরিফুল ইসলামও কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট থেকে পেয়েছেন মুভমেন্ট। যদিও এখনো বিপদে পড়তে হয়নি শ্রীলঙ্কাকে। ৪ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ২১ রান।

বিষয়:এশিয়া কাপ তাসকিন বাংলাদেশ-শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…