ক্রিকেট

প্রথম বলেই আউট মিরাজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলমান, দর্শক ও স্টেডিয়াম পেছনে দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সেঞ্চুরি হাঁকালেও সুপার ফোর পর্বে সুবিধা করতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। লিটন দাস একাদশে ফিরলেও ওপেনিংয়েই নামানো হয় অফস্পিনিং অলরাউন্ডারকে। মুখোমুখি প্রথম বলে ফেরেন রানের খাতা খোলার আগেই।

নাসিম শাহর বলে স্কয়ার লেগে ফখর জামানের হাতে সহজ ক্যাচ তুলে দেন মিরাজ। দ্বিতীয় ওভারের প্রথম বলে বাংলাদেশের স্কোরকার্ডে কোনো রান ওঠার আগেই বিচ্ছিন্ন হয় ওপেনিং জুটি।

শাহীন আফ্রিদির প্রথম ওভারটি মোকাবেলা করেন নাঈম শেখ। সুইং বোলিংয়ে মেডেন ওভার করেন বাঁহাতি পেসার।

জ্বরের ধকল কাটিয়ে ফেরা নিয়মিত ওপেনার লিটন ব্যাট করছেন তিনে। নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে যান। সেই জায়গায় খেলছেন লিটন। একটি পরিবর্তন নিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ।

টানা তিন ম্যাচে টস জিতেছেন সাকিব আল হাসান। ব্যাটিং সহায়ক উইকেটে বড় সংগ্রহের দিকে তাকিয়ে বাংলাদেশ অধিনায়ক। যদিও শুরুটা হয়েছে হতাশার।

বিষয়:এশিয়া কাপ বাংলাদেশ-পাকিস্তান মেহেদী হাসান মিরাজ লাহোর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…