চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারের বড় কারণ বাংলাদেশের ব্যাটিং। দুই ম্যাচেই বিধ্বস্ত হতে হয়েছে টাইগার ব্যাটারদের। আফগানদের স্পিন আক্রমণ সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে স্বাগতিকদের। মঙ্গলবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে লিটন-সাকিবরা ক্লিক না করলে হোয়াইটওয়াশের হতাশায় পড়তে হতে পারে টিম টাইগার্সকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি শুরু যথারীতি দুপুর ২টায়। সিলেটে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে এই ম্যাচে ঘুরে দাঁড়ানো ভীষণ জরুরি বাংলাদেশের জন্য।

রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান মিলে বাংলাদেশের ব্যাটারদের বোতলবন্দি করে রাখছেন। বিশ্বসেরা স্পিন আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়ছেন নাঈম-আফিফ-শান্তদের সকলে। আফগান স্পিনাররা বাংলাদেশকে ভোগালেও এতে তেমন চিন্তিত নন সহকারী কোচ নিক পোথাস। তার মতে, বিশ্বের সব দেশের ব্যাটসম্যানদেরই এমন ভুগতে হয় মুজিব, রশিদ খানদের বিপক্ষে।

‘সত্যি বলতে, আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বের সেরা। এটা বাস্তবতা। তাদের দলে এমন তিনজন স্পিনার আছে, যারা বিশ্বজুড়ে সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। যেকোনো অধিনায়কের জন্য এটি স্বপ্ন। যার হাতেই বল তুলে দেয়া হয়, সে কাজটা করে দেয়। তারা অসাধারণ।’

‘আমরা কেনো ওদের বোলিং বুঝতে পারছি না, প্রশ্নটা এটা নয়। প্রশ্ন হচ্ছে, ওদের বোলিং কেনো পুরো বিশ্বই বুঝতে পারছে না। বিশ্বের সব দলেরই ওদের বোলিং বুঝতে কষ্ট হয়। মিডলসেক্সে আমি মুজিবকে পেয়েছি। উইকেটকিপারের জায়গা থেকে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করেও আমি বুঝতে পারছিলাম না, সে কী করছে। সেজন্যই ওরা বিশ্বসেরা।’

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হারের পর হোয়াইটওয়াশের চোখ রাঙানি বাংলাদেশের সামনে। এমন ম্যাচের আগে চট্টগ্রামে অনুশীলনেই নামতে পারলেন না লিটন-সাকিব। বিনা প্রস্তুতিতে মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে নামতে হবে স্বাগতিকদের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকাল ১০টায় অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। বৃষ্টি না থামায় দুপুরে অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।

আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্রেফ উড়ে গিয়েছিল টিম টাইগার্স। ১৪২ রানের বড় হারে স্বস্তিতে নেই দল। নিজের শেষ ওভারে হাঁটুর চোটে পড়া ইবাদত হোসেন ছিটকে গেছেন ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজ থেকেও। শেষ ওয়ানডেতে তাই একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ।

সিরিজের দুই ম্যাচেই আফগানদের বিপক্ষে বেশিরভাগ সময় ধুঁকতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটারদের। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে যা একপ্রকার অশনি সংকেত বলা যায়।

ট্যাগ: চট্টগ্রামতাসকিনবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ-আফগানিস্তানরশিদলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ে বাতিল করায় রাস্তায় হবু কনেকে হত্যা!

পরবর্তী

সবুজের জন্য বিখ্যাত সুরশুনিপাড়া স্কুল

পরবর্তী
প্রতিবেশের এক বনজ সম্পদপূর্ণ স্কুল. Channel i News - চ্যানেল আই নিউজ

সবুজের জন্য বিখ্যাত সুরশুনিপাড়া স্কুল

ওয়াগনারের প্রধান ও পুতিনের সাক্ষাতের ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াগনার বস ও পুতিনের সাক্ষাত বিষয়ে নতুন তথ্য সামনে এলো

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT