চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের সঙ্গে ভালো ব্যাটিংয়ের আশায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি নিয়ে বুধবার মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বোলিং, ফিল্ডিংয়ে উন্নতির দারুণ ছাপ ফেলা টিম টাইগ্রেসের লক্ষ্য ব্যাটিংয়েও ভালো করে সিরিজ নিজেদের করে নেয়া। অলরাউন্ডার লতা মণ্ডল জানালেন, ব্যাটিংয়ে ভালো করার ভাবনায় দল।

মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি শুরু সকাল ৯টা ৩০ মিনিটে। সিরিজের প্রথম ম্যাচে ভারতকে প্রথমবারের মতো ওয়ানডেতে হারায় বাংলাদেশ। এবার সিরিজ জিতে অবিস্মরণীয় সাফল্যের আশায় স্বাগতিক দল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি লতা বললেন, ‘শুরু থেকেই ব্যাটিং স্কিল নিয়ে আমরা অনেক কাজ করছি। আর কাজ করছি বিধায় ভালো হচ্ছে। রানের দিক থেকে আরেকটু উন্নতি করলে আমাদের জন্য ভালো। আমরা চেষ্টা করছি, কালকের ম্যাচে আমাদের ব্যাটারদের ভালো খেলার।’

‘আপনারা খেলা দেখেছেন। আমরা যদি ব্যাটিংয়ে স্ট্রাগল করি, ইন্ডিয়াও কিন্তু করেছে। এই উইকেটে এই স্কোর করা আসলেই কঠিন। এই কারণেই ইন্ডিয়া কিন্তু আমাদের কাছে বিট হয়েছে। ওরা ভালো ব্যাটার, ওরা কিন্তু দাঁড়াতেই পারেনি। উইকেট যেমন, সেই অনুযায়ী আমরা খেলার চেষ্টা করছি।’

সিরিজের শেষ টি-টুয়েন্টিতে জয় টনিক হিসেবে কাজ করেছে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দেখা গেছে বদলে যাওয়া দলকে। ব্যাটিং প্রত্যাশা অনুযায়ী না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে টিম টাইগ্রেস ছিল দাপুটে। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষ দলকে ৪০ রানে হারায় লো-স্কোরিং ম্যাচে।

টানা দুই ম্যাচ জিতে ভারতকে চাপে রেখেছে বাংলাদেশ। মানসিক দিক থেকে এগিয়ে স্বাগতিক দলই। ভারতকে আরেকবার চেপে ধরতে পারলেই সেরা সাফল্যে নাম লেখাবে নিগার সুলতানা জ্যোতির দল।

Reneta

আত্মবিশ্বাস নিয়েই লতা জানালেন ভারতের থেকে ভালো খেলছে বাংলাদেশ, ‘আসলে দেখেন, উপরে বা নিচের (র‌্যাঙ্কিং) বিষয় না। ভারত তো অবশ্যই ভালো দল। অবশ্যই আমরাও ভালো দল। এটা আসলে নির্ভর করে পরিস্থিতির উপর। যারা খেলে আরকি। যেহেতু শেষ টি-টুয়েন্টি ও প্রথম ওয়ানডে আমরা উইন করেছি, স্বাভাবিক আমরা ভালো করছি বিধায় সব ভালো হয়েছে। ওদের (ভারত) থেকে বেটার ক্রিকেট খেলছি।’

অভাবনীয় সাফল্যের পরও মিরপুরে দেখা মিলছে না তেমন দর্শক। তাই হতাশা লুকালেন না নারী দলের অভিজ্ঞ পেস অলরাউন্ডার লতা।

‘আফসোস বলতে অবশ্যই একটু আফসোস। এটা তো একটু আফসোস থাকে ছেলেদের ক্রিকেটে যেমন এত হাইলাইট হয়, মাঠে তো দর্শক থাকে। এখানে দর্শক থাকে কম। আমার মনে হয় এটা খুব বেশিদিন নেই দর্শকে গ্যালারি ভরে উঠতে।’

‘হোম গ্রাউন্ডে আমরা ভালো খেলছি। আমি যতটুকু জানি ইউটিউবে খেলা দেখাচ্ছে। মোটামুটি অনেকে জানে। আগে দেখেন, অনেক জায়গায় যখন যেতাম, ওরা জানতই না মেয়েরা ক্রিকেট খেলে। আপনারা (মিডিয়া) যদি বেশি হাইলাইট করেন, তাহলে আমাদের জন্য ভালো, দর্শক আরও বেশি হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিটিম টাইগ্রেসবাংলাদেশ-ভারতমিরপুরলতালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬

পর্দা নামলো ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টস কাপ ও যৌথ ট্রেনিং প্রোগ্রামের

আগস্ট ২, ২০২৬
২ আগস্ট সোয়াত জেলায় বিক্ষোভ চলাকালে আত্মঘাতী বোমা হামলার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন

পাকিস্তানে পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১৪

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT