চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের মাসে আর্মি স্টেডিয়ামে দেশের সবচেয়ে বড় কনসার্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২২
বিনোদন
A A
প্রধান অতিথি বক্তৃতা দিচ্ছেন আর্মি স্টেডিয়ামে দেশের বড় কনসার্টে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উল্লাসে উচ্ছ্বাসে তারুণ্যে’ বিজয়ের মাসে ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে বসছে দেশের সবচেয়ে বড় কনসার্ট ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’- পাওয়ার্ড বাই গান বাংলা। এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করে চ্যানেল আই ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (বামবা)।

চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২- পাওয়ার্ড বাই গান বাংলা’র প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন, বামবার সভাপতি হামিন আহমেদসহ দেশ সেরা ব্যান্ডগুলোর প্রতিনিধিরা।

বাংলা ব্যান্ড সংগীতের অবিস্মরণীয় একটি নাম আইয়ুব বাচ্চু। সব সময় বাংলা সংগীতের অগ্রযাত্রা নিয়ে ভাবতেন আপাদমস্তক সংগীতের এই মানুষটি। বিশেষ করে বাংলা ব্যান্ড সংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দিতে তিনি ছিলেন অগ্রগামীদের একজন। তার সেই ভাবনার সূত্রেই প্রায় ৯ বছর আগে কিংবদন্তী এই মিউজিশিয়ান প্রস্তাবনা রাখেন চ্যানেল আই এর ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এর কাছে এবং দাবি করেন প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে চ্যানেল আই প্রাঙ্গণে যেন কনসার্ট হয় এবং দিনটিকে যেন ‘ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে চিহ্নিত করা হয়। তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য গত ৯ বছর ধরে চ্যানেল আই প্রাঙ্গণে ১ ডিসেম্বর পালিত হচ্ছে ‘ব্যান্ড মিউজিক ডে এবং কনসার্ট’।

Banglabid

ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান, শিল্পীরা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন এখন আরও বিশালতায়। চলতি বছর থেকে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ব্যান্ড মিউজিক ফেস্ট। বাংলা ব্যান্ড মিউজিক নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সাথে এবার যুক্ত হলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (বামবা)।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর ধন্যবাদ জানান বামবাকে সেই সাথে পৃষ্ঠপোষকতায় যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং যারা হবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানান। একটি সু-শৃংখল অনুষ্ঠানের প্রত্যাশায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।

শাইখ সিরাজ স্বাধীনতা উত্তর ব্যান্ড সংগীতের কথা স্মরণ করে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে বলেন, চ্যানেল আই এবং বামবার লোগো এর মধ্যে একটা মিল রয়েছে! লাল সবুজের রং এর ব্যবহার। তাই আমি ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’- পাওয়ার্ড বাই গান বাংলা এর লোগো তৈরী করতে পেরে খুবই আনন্দিত।

Reneta

সংবাদ সম্মেলনে ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’- পাওয়ার্ড বাই গান বাংলা এর বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন। তিনি বলেন, এখন থেকে প্রতি বছর ডিসেম্বরের ১ তারিখে দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক কনসার্ট’। এবছর ঢাকায় কনসার্ট অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর (শুক্রবার) আর্মি স্টেডিয়ামে।

ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান, শিল্পীরা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ ১ ডিসেম্বর সকাল ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে থেকে ‘ব্যান্ড মিউজিক ডে’ এর উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বামবার তালিকাভুক্ত ৫২টি ব্যান্ডের সদস্যবৃন্দ। এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্মরণ করা হবে আজম খান, আইয়ুব বাচ্চু, লাকী আখান্দসহ প্রয়াত ব্যান্ড তারকাদের।

বামবার পক্ষ থেকে হামিন আহমেদ জানান, আমাদের ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে চ্যানেল আইয়ের এমন মহৎ উদ্যোগের সাথে প্রথমবার যুক্ত হয়ে বছরের সবচেয়ে বড় কনসার্ট আয়োজন করতে যাচ্ছে বামবা। আশা করি সবাই এমন উদ্যোগের পাশে থাকবেন। এরপর তিনি এবারের কনসার্ট এ অংশগ্রহণকারী ১৬টি ব্যান্ডের নাম ঘোষণা করেন।

কনসার্টে অংশগ্রহণকারী ব্যান্ড সমূহ হচ্ছে- নগর বাউল, মাইলস, ওযারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিংস, ক্রিপটিকফেইট, পেন্টাগন এবং পাওয়ারসার্জ।

‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ পাওয়ার্ড বাই গান বাংলা এর আয়োজক চ্যানেল আই এবং বামবা। ইভেন্ট পরিচালনা করবেন ব্র্যান্ডমিথ কমিউনিকেশন, সেট নির্মাণ ও আলো নিয়ন্ত্রণ করবেন মুকিমস্ ক্রিয়েশন, সাউন্ড নিয়ন্ত্রণ করবেন-সাউন্ড এ্যাম্বেসি, পুরো অনুষ্ঠানটি ধারণ করবেন-চ্যানেল আই।

আয়োজকরা জানান, ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দেশের সবচেয়ে বড় কনসার্ট উপভোগ করতে প্রবেশে মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। আগ্রহীরা www.getsetrock.com এর ওয়েব সাইটে লগ-ইন করে টিকেট সংগ্রহ করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসকিউরঅর্থহীনআর্টসেলইজাজ খান স্বপনওয়ারফেইজগানচ্যানেল আইদলছুটনগর বাউলফিডব্যাকবামবাব্যান্ড মিউজিক ফেস্টভাইকিংসমাইলসমাকসুদ ও ঢাকারেঁনেসালিড বিনোদনশিরোনামহীনসোলস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT