আন্তর্জাতিক

বাল্টিমোর সেতু দুর্ঘটনা ভয়াবহ: বাইডেন

বাইডেনের মুখোমুখি ভাষণ, যুক্তরাষ্ট্রের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকা ও রাষ্ট্রীয় প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাল্টিমোর সেতু ধসের ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন। ভেঙে পড়া ফ্রান্সিস স্কট কি ব্রিজ নামের সেতুটি যত তাড়াতাড়ি সম্ভব পুনর্নিমাণ করা হবে এবং এতে সময় লাগবে বলেও জানান তিনি।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের স্থানীয় মঙ্গলবার একটি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

বাইডেন বলেছেন, এই ঘটনা মোকাবেলায় ফেডারেল থেকে যত সহায়তা প্রয়োজন তা তিনি সরবরাহ করবেন। ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং ধ্বংসাবশেষ সরানোতে সেনাবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে কাজ করছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় এখনো ৬ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা একটি নির্মাণ প্রতিষ্ঠানের কর্মী। সেতুটি ধসে পড়ার সময় তারা সেতুতে মেরামতের কাজ করছিল।

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর বন্দর এখনো বন্ধ রয়েছে। কখন সেখানে আবার কার্যক্রম শুরু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজ সরাসরি ধাক্কা দিলে সেতুটি ভেঙে নদীতে পড়ে।

বিষয়:জো বাইডেন বাল্টিমোর সেতু দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…