আন্তর্জাতিক

বাল্টিমোর সেতু দুর্ঘটনা: ডুবে থাকা ট্রাক থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার

বাল্টিমোর সেতু ভেঙে পড়ার ছবি, ডুবে থাকা ট্রাক ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাল্টিমোর সেতুর ভাঙা অংশ ও ডুবে থাকা ট্রাকের ধ্বংসাবশেষ, দুর্ঘটনার পরের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে মালবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙ্গে পড়ার ঘটনায় পানির নিচে ডুবে থাকা একটি লাল রঙের পিকআপ ট্রাক থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, গতকাল ২৭ মার্চ স্থানীয় সময় বুধবার একটি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের পুলিশ আলেজান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্তেস এই তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, ডুবে যাওয়া ট্রাকটির ভেতর থেকে ডুবুরিরা ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন।

গত সোমবার জাহাজটি সেতুতে আঘাত করার সময় সেখানে ৮ জন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। তারা সবাই পানিতে ডুবে যান। তাদের মধ্যে ২ জনকে সেদিনই উদ্ধার করা হয়। বাকি ৬ জনের মধ্যে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৪ জনের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে তাদের সবাই মৃত বলে ধারণা করা হচ্ছে।

মালবাহী জাহাজটি এখন পর্যন্ত নিরাপদ আছে বলে জানান কর্মকর্তারা। তবে এতে ১৫ লাখ গ্যালনের বেশি জ্বালানি তেল ও লুব অয়েল রয়েছে। এ ছাড়া পণ্যবোঝাই প্রায় ৪ হাজার ৭০০ কনটেইনার রয়েছে এটিতে। এসব কনটেইনারের ৫৬টিতে রয়েছে বিপজ্জনক উপকরণ।

বিষয়:বাল্টিমোর সেতু দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…