ত্রয়োদশ ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’ উপলক্ষে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনি মালামাল সরবরাহ কার্যক্রম শুরু হচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট দপ্তর থেকে ব্যালট পেপার বিতরণ করা হবে।
নির্বাচন সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার নির্ধারিত দিনে নিম্নস্বাক্ষরকারীর দপ্তর থেকে হস্তান্তর করা হবে। এ উপলক্ষে সহকারী রিটার্নিং অফিসারকে নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি পাঠিয়ে মালামাল গ্রহণ করতে বলা হয়েছে। ব্যালট পেপার গ্রহণের সময় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ফোর্সসহ উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিনিধিকে অবশ্যই অফিসিয়াল সিলসহ ক্ষমতাপত্র বহন করতে হবে।
নির্বাচনকে সামনে রেখে ব্যালট পেপার বিতরণের এই কার্যক্রমকে ভোটগ্রহণের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।







