চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলের হাতে ব্যালন ডি’অর

টানা তৃতীয় মেয়েদের ব্যালন ডি’অর বনমাতির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ব্যালন ডি’অর জেতা ফুটবল তারকা হাতে পুরস্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

উসমান দেম্বেলে

পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন উসমান ডেম্বেলে। ফরাসি জায়ান্টদের ট্রেবল জয়ের পথে রেখেছেন অন্যন্য অবদান। তাতে প্রথমবারের মত জিতলেন ফ্রান্স ফুটবল সাময়িকীর বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন ২৮ বর্ষী ফ্রান্স তারকা। মেয়েদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন স্পেন ও বার্সেলোনার আইতানা বনমাতি। প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জিতেছেন তিনি। ছেলেদের ফুটবলে কেবল দুজন এই কীর্তি গড়তে পেরেছেন। মিচেল প্লাতিনি ও লিওনেল মেসি টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছেন।

সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৫ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার তুলে দেন ব্রাজিল ও বার্সেলোনার কিংবদন্তি সাবেক রোনালদিনহো। আইতানা বোনমাতির হাতে বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার তুলে দেন ২০১০ বিশ্বকাপজয়ী সাবেক স্পেন ও বার্সেলোনা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা।

ফুটবলে ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ পুরস্কার জয়ের দৌড়ে ডেম্বেলে পেছনে ফেলেছেন স্পেন ও বার্সেলোনা তারকা লামিন ইয়ামালকে। গত মৌসুমে ডেম্বেলে ট্রেবল জয়ের পথে ৩৭ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন। লামিন ইয়ামাল বার্সার হয়ে গত মৌসুমে ২১ গোল ও ২৬ অ্যাসিস্ট নিয়ে জিতেছেন ঘরোয়া ডাবল। ৮টি করে গোল-অ্যাসিস্ট নিয়ে তৃতীয় হয়েছেন পিএসজি মিডফিল্ডার ভিতিনহা।

ফুটবল তারকা লিওনেল মেসি ব্যালন ডি’অর পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
থম নারী ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জিতেছেন আইতানা বোনমাতি

মেয়েদের বর্ষসেরা ফুটবলারের দৌড়ে বনমাতি পেছনে ফেলেছেন আর্সেনালের মারিয়ানো কালদেন্তেকে। বনমাতি গত মৌসুমে ২০টি গোল ও ১৬টি অ্যাসিস্ট করে জিতেছেন লিগা এফ, কোপা দে লা রেইনা এবং স্প্যানিশ সুপার কাপ শিরোপা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালদেন্তে গত মৌসুমে আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। ২৩ গোল করেছেন, করিয়েছেন ১৮ গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উসমানডেম্বেলেপিএসজিফ্রান্সবনমাতিবার্সেলোনাব্যালন ডি”অরলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT