চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে ডুবানো বেল প্রস্তুত আরও একবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ২৮, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে বসেই বেশি সময় পার করেছেন গ্যারেথ বেল। তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল। তবে প্রতিপক্ষ যখন লিভারপুল, টাইম মেশিনে চেপে ২০১৮ ফাইনালের মহাকাব্য ঘাঁটলে বেলকেই খুঁজে পাবে রিয়াল সমর্থকরা। লিভারপুলকে ডুবাতে আরও একবার প্রস্তুতি নিয়ে রেখেছেন বেলও।

সবশেষ ২০১৮ সালে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নেমেছিল রিয়াল। ম্যাচে ৩-১ গোলে জয় পায় রিয়াল। যেখানে জোড়া গোল করে জয়ের নায়ক ছিলেন ওয়েলস তারকা বেল।

এ মৌসুমে বেশ অনিয়মিত বেল। রিয়াল সমর্থকরা ভুলতেই বসেছেন বেলকে। তবে বেলকে হিসেবে না রেখে উপায় নেই লিভারপুলের। স্বপ্নের মৃত্যু তো সেদিন এই বেলের কাছেই হয়েছিল। এ মৌসুমেও রিয়ালের সঙ্গে রয়েছেন বেল। টুইটারে অনুশীলনের ছবি শেয়ার করে জানিয়েছেন প্রস্তুত আছেন তিনি। যা ফাইনালে মাঠে নামার আগে পরিকল্পনায় অদলবদল আনতে পারে ক্লপের।

এ ম্যাচ দিয়েই রিয়াল অধ্যায়ের ইতি টানবেন বেল। সুযোগ পেলে রোনালদোর পর পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার কীর্তি গড়বেন তিনি। ম্যাচে গোল পেলে হবে আরেক রেকর্ড। রোনালদো পর ফাইনালে তিনবার জালে পাঠানো ফুটবলার হবেন ৩২ বর্ষী।

অনেক চাওয়া পাওয়ার হিসেব মিটিয়ে দিতে বেলকে জায়গা করে দিতে পারেন আনচেলত্তি। তাতে রিয়াল অধ্যায়ের শেষটাও হতে পারে বর্ণিল। তেমন কিছু দেখতে অপেক্ষায় থাকতে হবে আজ রাত অবধি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিগ্যারেথ বেলচ্যাম্পিয়ন্স লিগরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT