ক্রিকেট

গলফ খেলে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেয়ারস্টো

ডাক পেলেন অ্যালেক্স হেলস

গলফ খেলোয়াড়ের উদযাপন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গলফ খেলোয়াড়টি গলফ মাঠে তার সফল শটের পর উদযাপন করছেন, পেছনে দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গলফ খেলতে গিয়ে চার দিন আগে চোটে পড়েছেন জনি বেয়ারস্টো। চিকিৎসকরা জানিয়েছেন, আগ্রাসী ব্যাটারের সারতে লাগবে দীর্ঘ সময়। তাই ইংল্যান্ডের পাকিস্তান সফর ও বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন তারকা ব্যাটার। বড় আসরে তার বদলি হিসেবে জায়গা পেয়েছেন অ্যালেক্স হেলস।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে সবশেষ ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন হেলস। ফর্মহীনতার কারণে দল থেকে বাদ পড়লে আর ফিরতে পারেননি কোনো ফরম্যাটেই। বেয়ারস্টোর চোট আবারও কপাল খুলে দিল এ ওপেনারের।

ইংলিশদের হয়ে এপর্যন্ত মোট ৬০টি টি-টুয়েন্টি খেলেছেন হেলস। ৩১ গড়ে রান করেছেন ১,৬৪৪। স্ট্রাইক রেটটাও ১৩৫-এর উপরে।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, অ্যালেক্স হেলস, হ্যারি ব্রুক, স্যাম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিচি টপলে, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

রিজার্ভ: টাইমল মিলস, লিয়াম ডসন, রিচার্ড গ্লিসন।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ হেলস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…