বেইলি রোডে আগুনের ঘটনায় অবহেলার অভিযোগে পুলিশের মামলায় গ্রেপ্তার ৪ জনকে ২ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার রাতে ভবনটির সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ ও ভবন ব্যবস্থাপকসহ ৪ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। রিমান্ডে নেওয়া ৪ জনের জামিন আবেদনও নামঞ্জুর করেছেন আদালত।






