শিক্ষা

সারা দেশে ১০৪ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

শিক্ষার্থীরা বিক্ষোভ করছে, একটি বোর্ডে লেখা 'কোটার'. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে ১০৪ এইচএসসি পরীক্ষার্থীর জামিনের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাপ্তাহিক ছুটির দিন শনিবার (৩ আগস্ট) দেশের বিভিন্ন আদালতে ১০৪ এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রামের ৮, খুলনার ৪ জন, রাজশাহীর ১৫, সিলেটের ৬, ময়মনসিংহের ৪ ও রংপুর বিভাগের ১২ শিক্ষার্থী রয়েছেন।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেপ্তার পরীক্ষার্থীদের কথা বিবেচনায় আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন।

এ জন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেয়ার বিষয়ে উদ্যোগী হতে প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দেন।

বিষয়:কোটা সংস্কার আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…