রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী বিশেষ আদালত আগুনে পুড়ে যাওয়ায় পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার জামিন শুনানি হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, বিচার কাজ পরিচালনার মতো প্রেক্ষাপট নেই। পরবর্তী জামিন শুনানি ১৯ জানুয়ারি। তবে কোথায় শুনানি হবে তা এখনো নির্ধারণ হয়নি। তবে অগ্নিকা-ের ঘটনাকে নাটকীয়তা বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী।








