চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লু অর্জুনের গ্রেপ্তার ও জামিন নিয়ে নাটকীয় মোড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
অল্লু অর্জুনের গ্রেপ্তার ও জামিনের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা ভারতে যখন ‘পুষ্পা ২’ এর জয়জয়কার, ঠিক সেসময়ে গ্রেপ্তার হলেন ভারতের সুপারস্টার আল্লু অর্জুন! শুক্রবার অভিনেতার নিজ বাড়ি থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কী অভিযোগে গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন, বিষয়টি কারো অজানা নয়। ‘পুষ্পা ২’ এর প্রিমিয়ারে ৪ ডিসেম্বর যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে থানায় অভিযোগ ছিলো আগেই। তবে তার জন্য যে আল্লুকে গ্রেপ্তার করা হবে, ভাবেননি কেউ!

এদিন পুলিশের হাতে গ্রেপ্তারের পর অভিনেতার আইনজীবী নিম্ন আদালতে জামিন আবেদন করেন। শুক্রবার দুপুরে তার জামিন আবেদন না-মঞ্জুর হয়। উল্টো ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় আল্লু অর্জুনকে।

পরে উচ্চ আদালতে ছুটেন আল্লুর আইনজীবী। সেখানেই নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা! শুক্রবার সন্ধ্যার আগেই তেলেঙ্গানা হাইকোর্ট ৫০ হাজার রুপির বন্ডে আল্লুর অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেন।

তেলঙ্গানা হাই কোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে আল্লুর মামলাটির শোনানি হয়।

এদিন আল্লুর জামিন মঞ্জুর করে উচ্চ আদালত জানায়, ‘আমরা নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করব এবং তারা এরমধ্যে উপযুক্ত প্রতিকার খুঁজে নিক’।

Reneta

এদিকে আল্লু অর্জুনের গ্রেপ্তারের পর তার জামিনের পিটিশন শুনানি চলাকালীন অভিনেতার আইনজীবীরা হাইকোর্টে শাহরুখ খানের ‘রইস’-এর মামলা টেনে আনেন।

সেখানে বলা হয়, ‘রইস ছবির প্রচারের সময় শাহরুখের ভক্তদের মধ্যে টি-শার্ট ছুঁড়ে মারার কারণে পদপিষ্ট হয়ে ইচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয় শাহরুখের বিরুদ্ধে। গুজরাট হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট শাহরুখ খানকে স্বস্তি দিয়ে বলেছে, পদপিষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে সরাসরি তার কাজের সম্পর্ক নেই এবং এটি কোনও অপরাধমূলক গাফিলতির মামলা নয়।’

রইসের প্রসঙ্গটি তুলে এদিন রেড্ডি বলেন যে আল্লু অর্জুন ছবিটির প্রচার করেছিলেন এবং ভক্তদের সাথে জনসংযোগ করেছিলেন, যা জনতাকে উত্তেজিত করতে পারে, তবে এটি তার অসতর্কতা হিসাবে দেখা যায় না। তিনি আরও বলেছিলেন যে থিয়েটার ম্যানেজমেন্ট এবং প্রযোজক ইতিমধ্যে সন্ধ্যা থিয়েটারে অভিনেতার অনুষ্ঠান সম্পর্কে পুলিশকে জানিয়েছিলেন, তাই এটি অবহেলা হিসাবে বিবেচিত হতে পারে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল্লু অর্জুনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস

জুলাই ২৮, ২০২৬

চ্যানেল আইতে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘কিপ্টুস আনলিমিটেড’

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

জুলাই ২৮, ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT