চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফে নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন কিনেছেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষ হয়েছে। সভাপতি পদে মনোনয়ন কিনেছেন চারজন। সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়ন নিয়েছেন ৩ জন, সহ-সভাপতি পদে ১২ জন।

রোববার মনোনয়ন বিতরণের কার্যক্রম শেষে মনোনয়ন গ্রহণ করা প্রার্থীদের নাম জানিয়েছে বাফুফে। সভাপতি পদে মনোনয়ন কিনেছেন তাবিথ আউয়াল, মো. শাহাদাত হোসাইন, আ ফ ম মিজানুর রহমান চৌধুরী ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান।

বর্তমান সভাপতি সালাউদ্দিন আহমেদ নির্বাচন না করার ঘোষণা দেয়ার পরদিন তরফদার রুহুল আমিন সভাপতি পদে নির্বাচন করার কথা জানান। তবে চমক দেখিয়ে সিনিয়র সহ-সভাপতি মনোয়ন কিনেছেন। এই পদে আরও মনোনয়ন কিনেছেন ইমরুল হাসান ও মনির হোসেন।

সভাপতি পদে মনোনয়ন কেনা এস এম আবদুল্লাহ ফুয়াদ রেদওয়ান সহ-সভাপতি পদেও কিনেছেন। এই পদে তার সঙ্গী- নাসির শাহরিয়ার জাহেদি, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, ইকবাল হোসেন, সাব্বির আহমেদ আরিফ, ওয়াহিদ উদ্দীন চৌধুরী, রাশিদ সামিউল ইসলাম, সায়েদ রুম্মন বিন ওয়ালি সাব্বির, সফিকুল ইসলাম মানিক, সত্যজিৎ দাস রুপু, মিসবাহ আহমাদবিন সামাদ চৌধুরী ও সায়েদ হাসান কানন। এছাড়া সদস্য পদে মনোনয়ন গ্রহণ করেছেন ৪৩ জন।

১৪ ও ১৫ অক্টোবর প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। যাচাই-বাছাই হবে ১৬ অক্টোবর। মনোনয়নপত্র নিয়ে প্রার্থীদের আপত্তি থাকলে অভিযোগ করার যাবে ১৭ অক্টোবর এবং আপত্তির শুনানি হবে ১৮ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের জন্য দুদিন সময় রাখা হয়েছে, ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর বিকেলে। ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাবিথবাফুফেবাফুফে নির্বাচনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেহেরপুরে জমি নিয়ে দ্বন্দ্বে বড় বোন ও ভাইয়ের বউকে কুপিয়ে হত্যা

পরবর্তী

হায়দরাবাদে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পরবর্তী

হায়দরাবাদে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT