দেশের হয়ে খেলার পথে আরও একধাপ এগোলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। গত জুন মাসে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করেছিলেন । শুক্রবার পাসপোর্ট হাতে পেয়েছেন ২৬ বর্ষী মিডফিল্ডার।
প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে ব্যস্ততার কারণে পাসপোর্ট সংগ্রহে হামজা নিজে যেতে পারেননি। হামজার হয়ে পাসপোর্ট সংগ্রহ করেছেন তার মা।
আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী লাল-সবুজের জার্সিতে খেলবেন বলে আশা করা যাচ্ছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানান, সময় স্বল্পতার কারণে সেপ্টেম্বরে না হলেও নভেম্বরের উইন্ডোতে হামজাকে দেখা যেতে যেতে বাংলাদেশের জার্সিতে।







