ফুটবল

বাফুফের আয়ের চেয়ে বেশি ব্যয়ের বাজেট অনুমোদন

বাফুফের কংগ্রেস ২০২৩-২৪, ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফের কংগ্রেস ২০২৩-২৪, যেখানে বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত আছেন, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাধারণ সভায় ২০২৪ সালের জন্য বাজেট অনুমোদন করেছে সংস্থাটি। যেখানে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি ধরা হয়েছে। বাফুফে কর্তাদের সর্বসম্মতিক্রমে এ বাজেট অনুমোদিত হয়েছে।

২০২৪ সালের জন্য বাফুফের সম্ভাব্য আয় নির্ধারণ করা হয়েছে ৩১ কোটি ৪৫ লাখ ৯০,০০০ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৪ কোটি ২৯ লাখ ৮৯০৩০ টাকা।

২০২২ এবং ২০২৩ সালের অডিটর’স রিপোর্ট সভায় উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। ৩০ অক্টোবর ২০২২ থেকে ২৯ জুন ২০২৪ পর্যন্ত সাধারণ সম্পাদকের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

‘মহিলা ফুটবল লীগ ২০২৩-২৪’ এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি ক্লাবকে বাফুফের অ্যাফিলিয়েটেড সদস্য হিসেবে অনুমোদন করা হয়েছে। এছাড়া ২০২৫ ও ২০২৬ সালের জন্য বাফুফের অডিটর নিয়োগও অনুমোদিত হয়েছে।

বিষয়:বাফুফে বাংলাদেশ সালাহউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…