চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উল্টো পথে চলার খেসারত দিতে হলো বাদশাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

কখনও প্রতারণা, আবার কখনও কনসার্টে বিশৃঙ্খলা সৃষ্টি- মাঝে মধ্যেই একাধিক অভিযোগ ওঠে জনপ্রিয় ভারতীয় র‍্যাপার ও গায়ক বাদশা নামে। তবে এবার সড়ক আইন ভঙ্গ করে উল্টো দিকে গাড়ি চালানোর অভিযোগ উঠলো বাদশার বিরুদ্ধে।

শুধু তাই নয়, বাদশার গাড়িবহরের গাড়ি চালান জারি করলেন গুরুগ্রাম পুলিশ। দিতে হবে মোটা অঙ্কের খেসারতও।

রবিবার (১৫ ডিসেম্বর) বলিউডি গায়ক তথা র‍্যাপার বাদশা মাহিন্দ্রা থর গাড়ি চালিয়ে গুরুগ্রামে পাঞ্জাবি গায়ক করণ আঁজলার কনসার্টে যাচ্ছিলেন। তিনি নিজেও এই কনসার্টের অংশ ছিলেন। তখনই বিপদে পড়েন বাদশা। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালানোর জন্য বাদশাকে ১৫,৫০০ টাকার ফাইন দিতে হয়েছে।

বাদশার এই কনভয়তে মোট ৩টি গাড়ি ছিল। আর সেই তিনটি গাড়ি নাকি এদিন রাস্তার ভুল দিক থেকে যাচ্ছিল। সেই ঘটনার ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে জানা গিয়েছে যে গাড়িটি চালিয়ে বাদশা যাচ্ছিলেন সেই গাড়িটি তার নামে নয়। বরং পানিপথের এক যুবকের নামে রেজিস্টার্ড।

এদিন সোশ্যাল মিডিয়ায় বাদশার কনভয়ের যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন যে গায়ক বলেই কি এভাবে রাস্তার উল্টো দিক দিয়ে তারা গাড়ি চালাতে পারেন? কেউ কেউ আবার গায়কের দেহরক্ষীদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন। জানিয়েছেন, তারা নাকি অসভ্য আচরণ করেছেন। সেই ভিডিও ভাইরাল হতেই এদিন গুরুগ্রাম পুলিশের তরফে চালান কাটা হয় বাদশার নামে। এই ভিডিও থেকেই পুলিশের নজরে যে জিনিসটা আসে সেটাও বলার অপেক্ষা রাখে না।

পুলিশের তরফে জানানো হয়েছে এটাই প্রথম কোন কেস নয় যেখানে ট্রাফিক আইন ভাঙায় কোন বলিউড তারকাকে সেটার খেসারত দিতে হল। এর আগেও কার্তিক আরিয়ানকেও ফাইন দিতে হয়েছিল নো পার্কিং জোনে গাড়ি রাখার কারণে। বরুণ ধাওয়ানও যখন ট্রাফিক আইন ভাঙেন তখন তাকেও ফাইন করা হয়।- ফ্রি প্রেস জার্নাল

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাদশাভারতীয় র‍্যাপার ও গায়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT