বিনোদন

পাঞ্জাবি নায়িকার সঙ্গে প্রেম করছেন বাদশা?

বাদশা ও পাঞ্জাবি নায়িকা ছবি, প্রেমের গুঞ্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাদশা ও পাঞ্জাবি নায়িকা একসঙ্গে ছবি, প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে বিচ্ছেদের পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ভারতের র‍্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। পাঞ্জাবি এক নায়িকার সঙ্গে প্রেম করছেন এই গায়ক।

জানা গেছে, পাঞ্জাবি নায়িকা ইশা রিখির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বাদশা। এক বছর ধরে প্রেম করছেন তারা।

ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলাকে এক সূত্র বলেছেন, ‘বন্ধুর মাধ্যমে এক পার্টিতে ইশার সঙ্গে পরিচয় হয় বাদশার। প্রথমেই তারা বুঝতে পেরেছিলেন সিনেমা ও গানের বিষয়ে তাদের পছন্দে মিল আছে। বাদশা ও ইশা তাদের সম্পর্কের বিষয়ে নিজেদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন।’

দুই বছর আগে সাবেক স্ত্রী জেসমিনের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়েছে বাদশার। এই সংসারে তাদের এক কন্যা সন্তান আছে।

বিষয়:বাদশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…