সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গত রাতে মারা গেছেন (ইন্না লিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নামাজে জানাজার তারিখ, সময় ও স্থানের বিষয়ে জানিয়েছেন প্রেস সচিব।
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ,এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আজ ৫ অক্টোবর সকাল ৮টায়, তার নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
তিনি আরও জানান, দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর বারিধারা কূটনৈতিক এলাকার ৮ নম্বর সড়কে অবস্থিত বায়তুল আতিক জামে মসজিদে। ৬ অক্টোবর সকাল ১০টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় নামাজে জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।








