বিনোদন

দুর্ঘটনায় গুরুতর আহত ‘বাচপান কা পেয়ার’ খ্যাত সহদেব

সহদেবের ছবি, সে একটি সাদা টি-শার্ট পরা, পেছনে লাল ও সবুজ বাংলা অক্ষর সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু সহদেব একটি কালো পটভূমিতে দাঁড়িয়ে আছেন, তিনি একটি সাদা টি-শার্ট পরেছেন এবং তার হাতে কিছু দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২১ সালটা দুর্দান্ত শুরু হয়েছিলো সহদেব দিরদোর। গেল আগস্টেই বাদশা’র সাথে ভাইরাল হয়েছিল তার ‘বাচপান কা পেয়ার’ গানটি! এতটাই সবার মনে ধরে যে মুখে মুখে ফিরতে থাকে সে গান। তবে, বছরের শেষটা মোটেও ভালো হলো না তার!

বড় বিপর্যয় নেমে এল সহদেবের পরিবারের কাছে। বাবার সাথে বাইকে করে গ্রামে ফিরছিল সে। আর তখনই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। মঙ্গলবার রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত চিকিৎসকরা তাকে রেখেছেন পর্যবেক্ষণে।

জানা গেছে, হেলমেট ছিল না সহদেবের মাথায়। বাইকটি রাস্তায় পিছলে গেলে পড়ে যান দু’জনেই। তবে, সহদেবের বাবার সামান্য চোট লাগলেও, মাথায় আঘাত পান ১০ বছরের বালক এবং জ্ঞান হারায়। জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে পরে জগদলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

সহদেব কেমন আছেন জানিয়ে টুইট করেছেন বাদশাও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সহদেবের পরিবার ও বন্ধুদের সাথে আমি যোগাযোগ রাখছি। ও এখন অজ্ঞান, নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। আমি ওর পাশে আছি। আপনাদের সকলের প্রার্থনা প্রয়োজন।’

বিষয়:গান দুর্ঘটনা বলিউড বাদশা ভারত হেলমেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…