চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডের জনপ্রিয় এই অভিনেতাকে চেনা যায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

ছবির এই আদুরে শিশুকে চিনতে পেরেছেন? তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা। কদিন পরেই মুক্তি পেতে চলেছে তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘বিক্রম বেদা’। এই শিশুটি আর কেউ নন, সাইফ আলি খান!

‘বিক্রম বেদা’ ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান ও হৃতিক রোশান। ছবির শেষ মুহূর্তের প্রচারণা চলছে। সামাজিক মাধ্যমেও শুভাকাঙ্ক্ষীরা অভিনেতাদের নিয়ে পোস্ট করছেন। সাইফ আলি খানের বোন সাবা পাতৌদি অভিনেতার ছোট বেলার একটি ছবি শেয়ার করে দর্শকদের ‘বিক্রম বেদা’ দেখার জন্য অনুরোধ করেছেন।

ছবিতে দেখা গেছে ছোট্ট সাইফ আলি খান ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। পরনে সাদা শার্ট, কপালের উপরে পড়ে আছে চুল। ক্যাপশনে সাবা লিখেছেন, ‘ছেলেটি কে? আমি এই ছবি দেখে বেড়ে উঠেছি। আম্মা বাঁধাই করে বেডরুমের দেয়ালে টাঙিয়ে রেখেছেন। ভালোবাসি ভাই। বিক্রম বেদা দেখুন সবাই।’

তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এটি। ‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। সাইফ-হৃতিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।

সিনেমাটিতে সাইফ অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে হৃতিক একজন গ্যাংস্টারের চরিত্রে। ইতোমধ্যেই তাদের লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।

৩০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাইফ আলী খান ও হৃতিক রোশান অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘বিক্রম বেদা’। ভারত সহ ১০০-টি দেশে মুক্তি পাবে এই ছবি। শুধুমাত্র ভারতেই চার হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

 

View this post on Instagram

 

A post shared by Saba Pataudi (@sabapataudi)

Reneta

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবিক্রম বেদারাধিকা আপ্তেরোহিতসাইফসাইফ আলি খানসাইফ আলীহৃতিকহৃতিক রোশানহৃত্বিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT